Tuesday, June 23, 2026

ভিক্ষে, ধার বা চুরি, যেভাবে হোক অক্সিজেন জোগাড় করুন, কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

দেশজুড়ে করোনা সংক্রমণ যেন অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে। দৈনিক সংক্রমণ বিশ্বরেকর্ড করেছে। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে করোনা (corona) আক্রান্তদের জন্য অক্সিজেনের (oxygen) হাহাকার শুরু হয়েছে। আর এই সমস্যা নিয়ে মোদি সরকারের (modi government) বিরুদ্ধে বিরোধী দলগুলির সমালোচনা তো চলছিলই, এবার তার সঙ্গে যোগ হল আদালত। অক্সিজেন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের পর্যবেক্ষণ, কীভাবে বাস্তবকে অস্বীকার করতে পারে সরকার? অক্সিজেনের অভাবে মানুষকে মরতে দেওয়া যায় না। আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, আপনারা নিজেদের মতো সময় নিচ্ছেন অথচ মানুষ মরছে। কেন্দ্রকে দায়িত্বের স্মরণ করিয়ে বিচারপতি বিপিন সাঙ্ঘী ও রেখা পাটিলের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ভিক্ষা, ধার বা চুরি করে অক্সিজেন জোগাড় করুন। কারণ এটা জাতীয় বিপর্যয়।

প্রসঙ্গত, হাসপাতালগুলিতে অক্সিজেনের প্রবল ঘাটতির অভিযোগ করে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) হস্তক্ষেপ চেয়ে মামলা করে ম্যাক্স হেলথকেয়ার নেটওয়ার্ক। ওই মামলায় বিশেষ শুনানিতে হাইকোর্ট জানায়,১০ দিন অন্তর কোভিড আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। অক্সিজেনের যে অভাব রয়েছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। এই অভিযোগ মোটেই অতিরঞ্জিত নয়। আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না।

আরও পড়ুন:টিকাকরণে ‘জাতীয় পরিকল্পনা’ কী কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

কেন্দ্রের ভূমিকায় ভর্ৎসনার সুরে হাইকোর্টের কটাক্ষ, অক্সিজেনের জোগান নেই বলে এভাবে লোককে মরতে দেওয়া যায় না। এটা কোনও স্বাধীন রাষ্ট্রের চিন্তাভাবনা হতে পারে না। মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের নির্দেশ দিতে হবে, ভিক্ষা, ধার বা চুরি করে যেভাবেই হোক অক্সিজেন জোগাড় করুন। দিল্লি হাইকোর্টের রায় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর কটাক্ষ, আমরা শ্বাস নিতে পারছি না, হাজার হাজার লোক বলছে নরেন্দ্র মোদী স্যর। ধৈর্য ধরে রাখার জন্যও অন্তত অক্সিজেনটা তো দিন।

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...