Monday, April 6, 2026

সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেন অক্ষর

Date:

Share post:

অবশেষে দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi capitals) সঙ্গে যোগ দিলেন অক্ষর প‍্যাটেল(axar patel)। টানা তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর দলের সঙ্গে যোগ দিলেন তিনি। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন অক্ষর। তারপর  ডাক্তারদের চিকিৎসায় কোয়ারেন্টাইন থাকেন তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ অক্ষর। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে কথাই জানাল দিল্লি ক‍্যাপিটলস।

এদিন দিল্লি ক‍্যাপিট‍্যালস তাদের টুইটারে লেখেন,” হাসি এবং আলিঙ্গন সব জায়গায়। কারণ বাপু দিল্লি ক‍্যাম্পে যোগ দিয়েছেন।”

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি। তার আগে অক্ষর প‍্যাটেলের দলে যোগ দেওয়া স্বস্তি দিচ্ছে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে। সব কিছু ঠিক থাকলে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন অক্ষর।

আরও পড়ুন:‘চেন্নাইয়ের বিরুদ্ধে হারের থেকে শিক্ষা নিয়ে দল ঘুরে দাড়াবে’ বলছেন ক‍্যামিন্স

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...