Monday, March 16, 2026

অক্সিজেনের হাহাকার, তবু পানিপথের প্ল্যান্টে ৩০ ঘণ্টা অপেক্ষায় নানা রাজ্যের ট্যাঙ্কার!

Date:

Share post:

কোভিড সংক্রমণের উত্তরোত্তর বৃদ্ধিতে দেশজুড়ে অক্সিজেনের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে পানিপথে ধরা পড়ল এমন এক ছবি যা দেখলে আপনিও লজ্জায় মুখ ঢাকবেন। উত্তর ভারতের সবচেয়ে বড় অক্সিজেনের কেন্দ্র এয়ার লিক্যুইড প্ল্যান্টে রোজ ২৫০ মেট্রিক টন অক্সিজেন তৈরি হয় ৷ সেখান থেকে বিভিন্ন জায়গায় যে অক্সিজেন পাঠানো হবে, তার ট্যাঙ্কার ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে প্ল্যান্টের বাইরেই অপেক্ষা করছে ৷ অথচ অক্সিজেন মিলছে না ৷
হেলদোল নেই প্ল্যান্ট কর্তৃপক্ষের। ভাবটা এমন, তোরা মরলেও আমরা চলব আমাদের নিয়মে! অপেক্ষায় রয়েছে হরিয়ানার কোম্পানি ৷ অক্সিজেনের অভাবে দিল্লির অবস্থা ভয়াবহ। তাদের ট্যাঙ্কারকেও অক্সিজেন দেরিতে দেওয়া হচ্ছে ৷ মানবিকতার লেশমাত্র নেই আধিকারিকদের।
দু-তিন দিন বসিয়ে রাখা হয়েছে পাঞ্জাবের ট্যাঙ্কারগুলিকেও ৷ বৃহস্পতিবার বেলা পৌনে দুটো থেকে পানিপথ থেকে ২২ কিলোমিটার দূরে রিফাইনারির সামনে দাঁড়িয়ে রয়েছে ১৩ টি ট্যাঙ্কার ৷ দিল্লির ৫টি, পাঞ্জাবের ২টি, হরিয়ানার ৪টি এবং উত্তরপ্রদেশ ও গাজ়য়াবাদের একটি করে ট্যাঙ্কার ৷ কোনওটা দাঁড়িয়ে রয়েছে ৭-৮ ঘণ্টা, কোনওটা আবার ৩০-৩৫ ঘণ্টা ৷
দীর্ঘ সময় অপেক্ষা করার পর দিল্লির তিনটি ট্যাঙ্কারের মধ্যে একটি অক্সিজেন পেয়েছে ৷
ডিউটি ম্যাজিস্ট্রেট কী বলছে শুনুন । তার দাবি, দিল্লির বদরপুর বৈভব অক্সিজেন সংস্থার পাঠানো তিনটি ট্যাঙ্কারের একটিতে ১০ টন অক্সিজেন পাঠানো হয়েছে ৷ তবে দুটি ট্যাঙ্কার ২১ এপ্রিল থেকে প্ল্যান্টের বাইরে দাঁড়িয়ে রয়েছে।
জানা গিয়েছে, তিনজন করে ডিউটি ম্যাজিস্ট্রেট সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রিফাইনারিতে তিন শিফটে কাজ করেন ৷ তবু কেন এক একটি ট্যাঙ্কারকে অক্সিজেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ? এই প্রশ্নের জবাবে ডিউটি ম্যাজিস্ট্রেট এসডিও সন্দীপ কুমার অদ্ভূত যুক্তি দিয়েছেন । বলেছেন, রিফাইনারির বাইরে যে ট্যাঙ্কারগুলি দাঁড়িয়ে রয়েছে, সে গুলির নাম তালিকায় নেই !
তাই যুক্তির বেড়াজালে আপাতত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দেশের কয়েক লক্ষ করোনা রোগী। সব জেনেও কেন এত উদাসীন কেন্দ্রীয় সরকার? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সর্বত্র ।

Advt

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...