Monday, April 6, 2026

টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক আইসিসির

Date:

Share post:

সফল ভাবে টি-২০ বিশ্বকাপ( T-20 world cup)  আয়োজন করতে বিসিসিআইয়ের( bcci) সঙ্গে বৈঠকে বসতে চলেছে আইসিসি( icc)। চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। করোনার আবহের মধ‍্যেই সফল ভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চাইছে বিসিসিআই এবং আইসিসি। তাই যাবতীয় বিষয় নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly) অন্যান্য বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলবেন আইসিসি জৈব সুরক্ষা বলয়ের প্রধান।

এদিন আইসিসির জৈব সুরক্ষা বলয়ের প্রধান বলেন, “ভারতের করোনার হার বাড়তে থাকলেও সুষ্ঠুভাবে আইপিএল আয়োজিত হচ্ছে। কোন বিশেষ পদ্ধতিতে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে সেটা দেখার জন্য আমাদের একটি প্রতিনিধি দল ভারতে যাবে। সেই দেশের যে যে শহরে আইপিএল খেলা হচ্ছে সেখানে দল ও মাঠগুলোতে কী কী ব‍্যবস্থা করা হয়েছে সেগুলো দেখা হবে। ইতিমধ্যেই আমাদের একটি দল দিল্লি পৌঁছে গিয়ে সব কিছু খতিয়ে দেখছে।”

তবে আইপিএলের মতন যে টি-২০ বিশ্বকাপও যে দর্শক শূন‍্য স্টেডিয়ামে হবে তা ইঙ্গিত দিয়ে রাখা হল আইসিসির তরফ থেকে। এদিন আইসিসির জৈব সুরক্ষা বলয়ের প্রধান বলেন,”এই মুহূর্তে করোনার যা দাপট , তাতে দর্শক মাঠে প্রবেশের কথা ভাবা হচ্ছে না। ভারতের কোভিড পরিস্থিতিকে বুঝতে হলে সবার আগে বোর্ড কর্তাদের কথা শুনতে হবে। সুষ্ঠুভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আমরা প্রতিযোগিতা বাতিল করার ঝুঁকি নিতে পারব না।”

আরও পড়ুন:লা-লিগায় দুরন্ত জয় পেল বার্সেলোনা

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...