Thursday, February 19, 2026

স্বস্তির খবর, জার্মানি থেকে আসছে ২৩ টি ভ্রাম্যমান অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট

Date:

Share post:

দেশজুড়েই চলছে করোনার দাপট। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে তাজা প্রাণ। শুক্রবার অক্সিজেনের অভাবে ২৪ জন আক্রান্ত মারা দিয়েছে। তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে জার্মানি (Germany) থেকে নিয়ে আসা হচ্ছে অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট (Oxygen Plant)। এই প্ল্যান্টিকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ভ্রাম্যমান ও উচ্চক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্ট প্রতি মিনিটে ৪০ লিটার এবং প্রতি ঘণ্টায় ২৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এরকম ২৩টি অক্সিজেন প্ল্যান্ট আর এক সপ্তাহের মধ্যেই ভারতে এসে পৌঁছবে ।করোনার ভয়াবহ পরিস্থিতিতে খানিকটা হলেও স্বস্তির খবর শোনাল কেন্দ্র।

করোনা মোকাবিলায় চিকিৎসা ও পরিষেবার জন্য সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে বলে আগেই জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । শুক্রবারই বেগমপেট থেকে বায়ুসেনার সি-১৭ বিমানে ৮টি ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেনার নিয়ে আসা হয়। আরও একটা সি-১৭ বিমানে (IAF C 17) উন্দোর থেকে জামনগরে উড়িয়ে নিয়ে আসা হয় এমনই ১ টি কন্টেনার (Container)। বায়ুসেনার সি-১৩০ (IAF C 130) বিমানে অসমের জোরহাট থেকে হিন্দন অবধি উড়িয়ে নিয়ে যাওয়া হয় Rapid Action Medical Team এর যন্ত্রপাতিও।

শুক্রবার প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানান, দেশের বিভিন্ন রাজ্যের সেনা হাসপাতালগুলিতে জার্মানি থেকে আনা ওই ২৩টি ভ্রাম্যমাণ অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট রাখার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, বায়ুসেনার ওই প্ল্যান্টগুলি দেশে নিয়ে আসবে বলে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

Advt

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...