Monday, April 6, 2026

করোনা আক্রান্ত মদন মিত্র আপাতত স্থিতিশীল, দেওয়া হলো জেনারেল বেডে

Date:

Share post:

তৃণমূল (TMC) নেতা মদন মিত্রের (Madan Mitra) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ কামারহাটি (Kamarhati) কেন্দ্রের ঘাসফুল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী মদন মিত্রকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU) থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে৷ হাসপাতালেই এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যের হাইভোল্টেজ ম্যারাথন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) পঞ্চম দফায় কামারহাটিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোটের সময় কামারহাটির বিভিন্ন বুথে ঘুরেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী মদন মিত্র। ভোটের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অক্সিজেন দিতে হয়েছিল তাঁকে। চিকিৎসকও আসেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। এর কয়েকদিন পরই শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে প্রথমে এসএসকেএমে ভর্তি করা হয়। হাসপাতালে কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ (Movie Positive) আসে মদন মিত্রের। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু চিকিৎসকদের ভাবাচ্ছে শ্বাসকষ্টের মতো উপসর্গ। এখনই বিপন্মুক্ত নন মদন মিত্র, এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

এদিকে প্রিয় নেতার দ্রুত আরোগ্য কামনায় আজ, শনিবার কামারহাটি এলাকায় মহাযজ্ঞ-এর আয়োজন করেন তাঁর ভক্ত ও অনুগামীরা।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...