Monday, April 6, 2026

৪৮ তম জন্মদিনে বিশেষ বার্তা সচিনের

Date:

Share post:

নিজের ৪৮ তম জন্মদিনে বিশেষ বার্তা দিলেন সচিন রমেশ তেন্ডুলকর ( sachin ramesh tendulkar)।  নিজের বিশেষ ইচ্ছের কথা টুইটারে মাধ্যমে জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। এদিন টুইটারে প্লাজমা দানের কথা জানালেন সচিন।

গতমাসে করোনায় (corona)আক্রান্ত হয়েছিলেন ছিলেন সচিন তেনডুলকর। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। তবে এখন পুরোপুরি সুস্থ তিনি। করোনার কতটা মারাত্মক তা জানেন সচিন। তাই এবার সাধারণ মানুষের পাশে দাড়াতে চান তিনি। প্লাজমা দান করতে চান সচিন। ডাক্তারদের সঙ্গে এই নিয়ে কথাও বলেছেন তিনি।

এদিন টুইটারে সচিন বলেন, “ডাক্তারদের নির্দেশ মতো এই জন্মদিন উপলক্ষে আপনাদের একটা বার্তা দিতে চাই। গত বছর আমি একটি স্বেচ্ছায় প্লাজমা দান শিবিরের উদ্বোধন করেছিলাম। কারণ আমরা সবাই জানি সঠিক সময় অসুস্থ রোগীকে রক্ত দেওয়া হলে তাঁর বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই ডাক্তারদের পরামর্শ নিয়ে আমিও প্লাজমা দান করব। আপনারাও এগিয়ে আসুন। আমার মতো যারা কোভিডের বিরুদ্ধে জয় পেয়েছেন তারাও কিন্তু ডাক্তারদের পরামর্শ নিয়ে প্লাজমা দান করতে পারেন। দেশজুড়ে বাড়তে থাকা করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য এটাও কিন্তু একটা সঠিক উপায়।”

এরপাশাপাশি সচিন বলেন,” করোনায় আক্রান্ত হওয়ার জন্য গত মাসে আমাকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল। টানা ২১ দিন নিভৃতবাসে ছিলাম। এই কঠিন সময় আমার পরিবার, বন্ধু-বান্ধব, ডাক্তার ও স্বাস্থকর্মীদের ধন্যবাদ জানাই আমি আমার পাশে থাকার জন‍্য।”

আরও পড়ুন:কেন বল হাতে দেখা যাচ্ছে না হার্দিক পান্ডিয়াকে? মুখ খুললেন স্বয়ং নিজেই 

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...