Friday, June 26, 2026

রাজনীতিবিদ না হলে কী হতেন? ফেসবুক লাইভে অকপট অভিষেক

Date:

Share post:

তাঁকে রাজনীতিবিদ হিসেবেই দেখে আসছেন আপামর রাজ্যবাসী। যুব তৃণমূল (Tmc) সভাপতি তথা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তরুণ এই সাংসদ যদি রাজনীতির আঙিনায় পা না রাখতেন, তাহলে কী করতেন? শনিবার, সন্ধেয় ফেসবুক লাইভে (Facebook Live) তাঁকে এই প্রশ্ন ছুড়ে দেন এক দর্শক। উত্তর দিতে এতটুকু দেরি করেনি অভিষেক। জানিয়ে দেন, রাজনীতিবিদ না হলে সমাজসেবা করতেন। আর হয়তো খেলতেন ক্রিকেট।

কলকাতায় লেখাপড়া করার পরে দিল্লিতে গিয়ে এমবিএ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর বছর দুয়েক চাকরি করার পরে যোগ দেন রাজনীতিতে। কিন্তু তাঁর ব্যক্তি জীবন নিয়ে খুব কমই কথা হয়েছে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। শনিবার, ফেসবুক লাইভে আসার আগেই অভিষেক জানিয়েছিলেন যে কোনো প্রশ্ন করা যাবে তাঁকে। অনুষ্ঠানের নাম দিয়েছিলেন ‘Ask me anything’। সেইমতো তাঁর ব্যক্তিজীবন নিয়েও প্রশ্ন করেন অনেকেই। হাসিমুখেই তাঁর উত্তর দেন অভিষেক। তাঁর হবি কী? তৃণমূল সাংসদ বলেন, ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন তিনি, ভালোবাসতেন টেনিস খেলতেও।

একজনের প্রশ্ন ছিল, অবসর সময় কী করেন অভিষেক? সত্যি তো, তাঁর মতো রাজনীতিবিদ সারাক্ষণ প্রচারের কাজে নয়তো জনসেবায় ঘুরে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত; তাঁর অবসর কাটে কীভাবে? উত্তরে অভিষেক বলেন, অবসর আজকাল পান না। তবে আগে অবসরে বই (Book) পড়তেন, গান শুনতেন। এখন বদল হয়েছে পছন্দের। ওটিটি (Ott) প্লাটফর্মে ছবি দ্যাখেন, ওয়েব সিরিজ (Web Series) দ্যাখেন। সেগুলিই ভালো লাগে এখন। তবে নির্বাচনের জন্য এখন আর সে সবের সময় হয়ে ওঠে না। এরপর অবসর পেলে নেটফ্লিক্স-সহ বিভিন্ন ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ দেখার ইচ্ছে রয়েছে তাঁর।

এত ব্যস্ত, তার মধ্যে বাড়িতে স্ত্রী-কন্যা-পুত্রকে সময় দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তরে তৃণমূল সাংসদ স্বীকার করে নেন, সে সময় আজকাল তাঁর হয় না। বাড়ির লোক সেটা মেনে নিয়েছেন। তবে যদি পাঁচ মিনিটও সময় পান, সেটা বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়েকে দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁদের তিনি কথা দিয়েছেন দু তারিখ নির্বাচনের ফল ঘোষণার পর তিনি নিশ্চয়ই তাঁদের সময় দেবেন।

তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। উত্তরে অভিষেক বলেন, বিজেপির হাতে এত এজেন্সি রয়েছে পারলে তাঁর দুর্নীতির প্রমাণ করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক। কিন্তু অভিষেক বলেন, তাঁর বা তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের একটাও প্রমাণ করতে পারেনি বিজেপি। একইসঙ্গে তিনি বলেন ইডি-সিবিআইয়ের ভয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়রা। তবে তৃণমূলের প্রথমদিনের সঙ্গী যাঁরা, তাঁরা এখনও একনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন।

আরও পড়ুন- “হাতজোড় করে বলছি কেউ অক্সিজেন দিয়ে সাহায্য করুন”, কাতর আবেদন দিল্লির মুখ্যমন্ত্রীর

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...