Saturday, April 4, 2026

কোভিশিল্ডের থেকেও দামি কোভ্যাকসিন, দাম নির্দিষ্ট করল ভারত বায়োটেক

Date:

Share post:

করোনার বেলাগাম সংক্রমণের মধ্যেই চলছে টিকাকরণ কর্মসূচি। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে কোভিড টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত বায়োটেকের তৈরি টিকা ‘কোভ্যাকসিন’ কিনতে রাজ্য সরকার গুলিকে ডোজ প্রতি ৬০০ টাকা নির্ধারণ করল সংস্থাটি।শনিবারই এই ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এক একটি ডোজের দাম ১,২০০ টাকা ধার্য করেছে হায়দরাবাদের এই সংস্থাটি।

কোভ্যাকসিন দাম কোভিশিল্ডের চেয়ে বেশি কেন নিয়ে যুক্তি দিয়েছে ভারত বায়োটেক। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এম ইল্লার দাবি, কোভিডের টিকা তৈরিতে যে খরচ হয়েছে, তার ব্যয়ভার তুলতেই এত দাম রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, এই টিকা উৎপাদন-সহ তার পরীক্ষানিরীক্ষার খরচও মূলত সংস্থার নিজস্ব তহবিল থেকে এসেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি টিকা ‘কোভিশিল্ড’-এর এক একটি ডোজের দাম আগেই জানিয়েছিল সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। রাজ্য সরকারের জন্য তাদের তৈরি করোনার টিকার একটি ডোজের দাম ধার্য করা হয়েছে ৪০০ টাকা। অন্য দিকে, বেসরকারি হাসপাতালগুলিকে তা কিনতে হবে ৬০০ টাকায়। এই দাম নিয়ে সমালোচনার মুখেও পড়েছে পুণের সংস্থাটি। তবে শনিবার রাতে ভারত বায়োটেকের টিকার দাম ঘোষিত হতেই দেখা গেল, তা সিরামকেও ছাপিয়ে গিয়েছে।

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...