Friday, April 3, 2026

পিএম কেয়ার্সের টাকায় দেশে তৈরি হবে ৫৫১ টি অক্সিজেন প্লান্ট, জানালো পিএমও

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(coronavirus situations) দেশে অক্সিজেন সংকট(oxygen crisis) চরম আকার ধারণ করেছে। অক্সিজেনের অভাবে হাসপাতালগুলিতে(Hospital) ঘটেছে একের পর এক মৃত্যুর ঘটনা। অক্সিজেন সংকট কাটাতে এবার উদ্যোগ নিল প্রধানমন্ত্রী দফতর(PMO)। ঘোষণা করা হল পিএম কেয়ার্সের মাধ্যমে ৫৫১ টি মেডিকেল অক্সিজেন জেনারেশন প্লান্ট গড়ে তোলা হবে দেশজুড়ে। রবিবার এই সংক্রান্ত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই প্লান্টগুলি যাতে স্বাভাবিক কার্যকলাপ শুরু করতে পারে তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং এই প্লান্টগুলি জেলাস্তরে অক্সিজেন যোগদানের ক্ষেত্রে প্রধান হাতিয়ার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। জেলা সদরের সরকারি হাসপাতালে PSA অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট তৈরির প্রাথমিক লক্ষ্য, জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এবং এই হাসপাতালগুলিতে অক্সিজেন উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা। এর ফলে জেলার হাসপাতালগুলিতে প্রতিদিন অক্সিজেনের চাহিদা পূরণ হবে।

আরও পড়ুন:দর্শনার্থীদের জন্য ফের বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দিরের ফটক

প্রধানমন্ত্রী দপ্তর তারফে পেশ করা বিবৃতিতে আরও জানানো হয়েছে এই ব্যবস্থার ফলে দেশের জেলাগুলির সরকারি হাসপাতালে হঠাৎ অক্সিজেনের ঘাটতির মতো সমস্যা ঘটবে না। করোনা আক্রান্তের পাশাপাশি অক্সিজেনের প্রয়োজন রয়েছে এমন রোগীদের যথেষ্ট পরিমাণে অক্সিজেনের যোগান দেওয়া সম্ভব হবে। রাজ্য ও জেলাগুলিতে চিহ্নিত করা হাসপাতালে প্লান্টগুলি তৈরি করা হবে এবং এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্বে থাকবে পরিবার কল্যাণ মন্ত্রক।

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...