Wednesday, March 18, 2026

কোভিড পজিটিভ বরাহনগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র

Date:

Share post:

এবার করোনায় আক্রান্ত বরাহনগরের বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। সোমবার ট্যুইট করে নিজেই জানালেন তিনি। পার্নো লিখেছেন, “আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যাঁরা আমার সঙ্গে ছিলেন তাঁদেরকে অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। তাঁরাও পরিবার এবং চারপাশের সুরক্ষার জন্য কোয়ারেন্টাইনে চলে যান।” পাশাপাশি তিনি মাস্ক না খোলার অনুরোধ করেছেন।

আরও পড়ুন-এই প্রথমবার ভোট দেওয়া হল না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর

একাধিক নেতা-নেত্রীরা করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্ত টলিউডের অভিনেতারাও। এদিকে সোমবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ হাজার ৮১২ জন। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশের পাঁচটি রাজ্যে। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পাশাপাশি পশ্চিমবঙ্গেও গতকাল রেকর্ড সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত ৫৭।

Advt

spot_img

Related articles

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...