Wednesday, April 1, 2026

আদালত চাইলেই সবকিছু পারে না : মাদ্রাজ হাইকোর্টের কমিশন- ভর্ৎসনায় মন্তব্য অরুণাভর

Date:

Share post:

‘প্রথমেই বলি এটা মাদ্রাজ হাইকোর্টের কোনো রায় নয় এটি একটি পর্যবেক্ষণ মাত্র। আর আদালত চাইলেই সবকিছু পারেনা। নির্বাচন কমিশনের স্থির করা ভোট গণনার দিন আদালত কখনোই স্থগিত করতে পারে না।’ মন্তব্য বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের। করোনা সংক্রমণ নিয়ে নির্বাচন কমিশনকে মাদ্রাজ হাইকোর্টের ( Madras High court ) ভর্ৎসনার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অরুণাভ ঘোষ ( eminent lawyer arunabha Ghosh)। তিনি এদিন বললেন, “ভারতীয় সংবিধানের ২২৬, ৩২৯ সহ একাধিক ধারায় খুব স্পষ্ট করে বলা আছে আদালতের এক্তিয়ার কতটা। আদালত সুস্পষ্ট এবং নির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষীকে শাস্তি দিতে পারে। কিন্তু কোনো নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে তা বন্ধ করতে পারে না। আমার ধারণা জনৈক বিচারপতির হাইকোর্টের এক্তিয়ারের ব্যাপারে সবটা জানা নেই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বয়ংশাসিত সংস্থা। হাইকোর্টের কোনও সাংবিধানিক এক্তিয়ার নেই গণনা বন্ধ করার। তাছাড়া ২ মে যদি ভোট গণনা স্থগিত হয়ে যায় তাহলে কার সুবিধে হবে? অবশ্যই বিজেপির। ২ মে ভোট গণনা না হলে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আর থাকবে না । তাহলে কি দাঁড়াল? সবটাই বিজেপির পক্ষে যাবে। লাভ বলতে শুধুই বিজেপির। ”

মাদ্রাজ হাইকোর্টের কোন মন্তব্যের জেরে আজ রাজ্য রাজনীতি তোলপাড়? দেশজুড়ে করোনাভাইরাসের লাগামছাড়া সংক্রমণের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করল মাদ্রাজ হাইকোর্ট। সোমবারই মাদ্রাজ হাইকোর্ট করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী করেছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি কমিশনের আধিকারিকদের ‘খুনি’র সঙ্গে তুলনা করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এদিন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে হাইকোর্ট বলেছে যে, করোনাবিধি ঠিকমত পালন না করা হলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন এখানেই হাইকোর্ট কি চাইলেই ভোট গণনা বন্ধ করতে পারে? যেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, একটি স্বয়ংশাসিত সংস্থার।

 

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...