Monday, April 6, 2026

শুধু বাইরে নয়, ঘরেও মাস্ক পরে থাকুন, নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

এতদিন বলা হচ্ছিল বাইরে বেরোলেই মাস্ক (mask) মাস্ট। করোনা সংক্রমণ রুখতে এটাই প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাতেও হেলদোল নেই জনতার। নানা অজুহাতে বহু মানুষ বাইরে বেরিয়েও মাস্ক ব্যবহার করছেন না। আর এবার করোনা সংকটের জটিল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা: শুধু বাইরে (outdoor) নয়, ঘরেও (indoor) মাস্ক পরে থাকুন। এই নির্দেশের ফলে স্পষ্ট, কোভিড-পরিস্থিতি এখন এতটাই সঙ্কটজনক হয়ে উঠেছে যে, এবার কেন্দ্র ঘরেই মাস্ক পরে থাকতে নির্দেশ দিল!

সোমবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে যেসব বাড়িতে কমন প্যাসেজ একসঙ্গে অনেকে ব্যবহার করেন এবং যেসব বাড়িতে পর্যাপ্ত ভেন্টিলেশন নেই সেখানে থাকলে এবার পরতে হবে মাস্ক (MASK)। সেইসঙ্গে অবশ্যই বারবার হাত ধুতে হবে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতি আয়োগের (Niti Aayog) স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল (Dr VK Paul) জানিয়েছেন, সময় এসে গিয়েছে যে কোভিড (Covid-19) সংক্রমণ রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক। কারণ এই মুহূর্তে ভারত অত্যন্ত বিপজ্জনক এক কোভিড স্ট্রেনের সঙ্গে লড়়ছে।

আরও পড়ুন- একদিনে রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৬ হাজার ছুঁইছুঁই

Advt

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...