Monday, April 13, 2026

কোভিড-বিপর্যয়ের জন্য মোদিকেই দায়ী করল ‘The Australian’ পত্রিকা

Date:

Share post:

দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কোনমতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ ছাড়াচ্ছে সাড়ে ৩ লাখের গণ্ডি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বে এখন সংক্রমণের শীর্ষে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। ভারত বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা আগের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। এবার ‘The Australian’ সংবাদপত্র কড়া ভাষায় আক্রমণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সংবাদপত্রে লেখা হয়েছে, মোদিই ভারতকে কোভিড বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন।

‘The Australian’ সংবাদপত্র বলছে, জনসমাগম পছন্দ করা প্রধানমন্ত্রী, “তাঁর উগ্র-জাতীয়তাবাদী এবং ঔদ্ধত্য আচরণের কারণেই দেশের সাধারণ মানুষ নিঃশ্বাস নিতে পারছেন না।”

আরও পড়ুন-‘এবার কেন্দ্রীয় বাহিনীকে ফেরত নিন, সেফ হাউস করতে পারছি না’, কমিশনকে তোপ মমতার

দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩০ হাজার তখনও প্রধানমন্ত্রী জনসভা করছেন পশ্চিমবঙ্গে। এদিকে হাসপাতালে বেড নেই, স্বাস্থ্যকর্মী অপ্রতুল, অক্সিজেন নেই তা নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই মোদির। অক্সিজেনের অভাবে একের পর এক মানুষ মারা যাচ্ছেন দেশে।

Advt

Related articles

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...