Monday, June 15, 2026

কোভিড আতঙ্কে ফিরছেন ক্রিকেটাররা, এখনই বন্ধ হচ্ছে না আইপিএল

Date:

Share post:

করোনা আবহের আতঙ্কের মধ্যেই হচ্ছে আইপিএল। ভারতে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা, তখন আইপিএল থেকে একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছেন অনেকে। রবিবার রাতে ও সোমবার সকালে এক ধাক্কায় চার ক্রিকেটার সরে দাঁড়ালেন আইপিএল থেকে।যাঁদের মধ্যে শুধু আর অশ্বিন ভারতীয়। বাকি তিনজনই বিদেশি। আরও তাৎপর্যপূর্ণভাবে, তিনজনই অস্ট্রেলিয়ার। অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। এঁদের মধে জাম্পা ও রিচার্ডসন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার। আর টাই খেলছেন রাজস্থান রয়্যালসে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, যাঁরা চলে যেতে চান তাঁদের আটকানো হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “এখনও পর্যন্ত যা খবর, আইপিএল চলবেই। তবে কেউ চলে যেতে চাইলে কোনও সমস্যা নেই। তাঁকে আটকানো হবে না।”
অভিনব বিন্দ্রা থেকে শোয়েব আখতার, প্রত্যেকেই আইপিএল বন্ধের স্বপক্ষে মত দিয়েছেন । কারণ, দেশের লক্ষ লক্ষ মানুষ করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল । কিন্তু তাতেও হেলদোল নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। আসলে যে বিপুল পরিমাণ অর্থ এই টুর্নামেন্টর সঙ্গে জড়িয়ে আছে, তাকে সহজে হাতছাড়া করতে নারাজ বিসিসিআই । তাই যতই করোনা আতঙ্কে কাঁপুক আইপিএল, তারা টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার বিষয়ে অনড়।

Advt

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...