Tuesday, June 23, 2026

পিপিই পরে সাত পাকে বাঁধা পড়লেন বর-কনে

Date:

Share post:

পিপিই পরে সাত পাকে বাঁধা পড়লেন বর-কনে ৷ কারণ, বর কোভিড পজিটিভ৷ মধ্যপ্রদেশের ঘটনা ৷ এই ভয়াবহ পরিস্থিতিতে বিয়ে করার জন্য অনেকেই তাদের সমালোচনায় মুখর হয়েছেন। যদিও কোভিড নিয়ম মেনে বিয়ে করায় খুশি পুলিশ ও প্রশাসন ৷

বিয়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বরের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল ৷ এরপরই তিনি পিপিই পরে বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷ বর ও কনে পিপিই পরে যাবতীয় আচার-অনুষ্ঠান পালন করে বিয়ে করেন ৷ চলছিল রেকর্ড করা পুরোহিতের মন্ত্র ৷ বিয়ের আসরে ছিলেন মাত্র তিন জন এবং সবাই পিপিই পরে ৷
পুলিশ এই বিয়েতে খুব খুশি ৷

মধ্যপ্রদেশের ভিন্ডের এক শীর্ষ পুলিশকর্তা বলেছেন, 10 জনেরও কম অতিথিকে বাড়িতে নৈশভোজ খাইয়েছেন দম্পতি ৷ কোভিডের নির্দেশিকা মেনে চলার জন্য এমন দম্পতিকে পুরস্কার দেওয়া উচিত ৷ তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সরকারি গাড়ি দেওয়া হয়েছে ৷

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...