Wednesday, April 1, 2026

অমানবিক দৃশ্য মহারাষ্ট্রে! এক অ্যাম্বুলেন্সেই ২২ মৃতদেহ

Date:

Share post:

করুণ চিত্র করোনা আক্রান্ত মহারাষ্ট্রের। করোনায় মৃত ২২ জনের মৃতদেহ একটি মাত্র অ্যাম্বুলেন্সে ঠাসাঠাসি করে শ্মশানে নিয়ে যাওয় হল সৎকারের জন্য। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড জেলায়। ঠেসে ঠেসে ওই ২২ মৃতদেহগুলো সৎকারের জন্য একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। মহারাষ্ট্রের এই ঘটনায় হতবাক গোটা দেশ। এই ঘটনার পর হাসপাতাল সুপার শিবাজি সুকরে স্বীকার করেছেন, তাঁদের কাছে পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স ছিল না। তাই এই ব্যবস্থা।

দেশে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুসংখ্যাও। দেশে কোথাও অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে কোথাও আবার অক্সিজেন গ্যাস লিক করে। তবে সবকিছুকে ছাপিয়ে গেল মহারাষ্ট্রের বিড জেলার এই ঘটনা। হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সেই গাদাগাদি করে সৎকারের জন্য পাঠানো হল করোনায় মৃত ২২ জনের দেহ। এই ঘটনার পর গাফিলতির কথা স্বীকার করছে জেলা প্রশাসনও। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায়  সরকারি পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে।

সরকারি হাসপাতালের চিকিৎসক শিবাজি শুক্রে জানান, গত বছর করোনার সময় তাদের হাসপাতালে মোট পাঁচটি অ্যাম্বুলেন্স ছিল। পরে তিনটি অ্যাম্বুলেন্স তুলে নেওয়ায় আপাতত দুটি অ্যাম্বুলেন্সে হাসপাতালের যাবতীয় কাজ মেটাতে হচ্ছে।

আরও পড়ুন- এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যকে দ্বিগুণ দামে ভ্যাকসিন: মোদিকে তুলোধনা অভিষেকের

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...