Saturday, April 4, 2026

বিনামূল্যে করোনার ওষুধ বিলি করতে গিয়ে বিপাকে গৌতম গম্ভীর, মামলা গড়াল আদালতে

Date:

Share post:

পূর্ব দিল্লির বাসিন্দাদের বিনামূল্যে করোনার ওষুধ করোনার ওষুধ বিলি করতে গিয়ে বেজায় বিপাকে পড়লেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। জানা গিয়েছে গৌতম বাসিন্দাদের মধ্যে ফ্যাবিফ্লু বিলি করছিলেন। আর এই কাজের জন্য শুধু বিরোধীদের সমালোচনাই নয়, আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো গৌতমকে।

গত ২১ এপ্রিল গৌতম নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন,“পূর্ব দিল্লিতে বসবাসকারী যাঁদের ফ্যাবিফ্লুর প্রয়োজন, তাঁরা আমার সাংসদ দফতরে (২, জাগ্রীতি এনক্লেভ) এসে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। সঙ্গে প্রমাণপত্র হিসেবে প্রেসক্রিপশন ও নিজের আধার কার্ড আনবেন।”

এরপরই বিতর্ক তৈরি হয়। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল অভিযোগ করে, রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতেই বিজেপি নেতারা নিজেদের কাছে ওষুধ মজুত করে রাখছেন। এরফলে বাজারে সঙ্কট তৈরি হচ্ছে এবং বিজেপি সাংসদ কালোবাজারি করছেন। এমনকী গৌতম গম্ভীরের গ্রেফতারির দাবিও তোলা হয়। গৌতম গম্ভীর অবশ্য জানিয়েছেন, তিনি  কোনও     অন্যায় করেননি। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নগদ টাকা দিয়ে কয়েকশো স্ট্রিপ কিনে বিনামূল্যে বিতরণ করেছেন। এটা কখনোই কালোবাজারি নয়। এদিকে গত সপ্তাহে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি চলাকালীন গৌতম গম্ভীরের প্রসঙ্গটি উত্থাপন করা হয়।  এই বিষয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের তরফে বলা হয়, “এগুলি কি প্রেসক্রিপশনের ওষুধ নয়? কীভাবে কেউ এত সংখ্যক ওষুধ নিজের কাছে মজুত করে রাখতে পারে? যদি না তাঁর কাছে ওষুধ কেনা-বেচার লাইসেন্স থাকে?  শুনানির শেষে আদালত জানিয়েছে, রিপোর্ট জমা পড়ার পর এই কাজ বন্ধ হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তা এখনও চলছে। এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজl

Advt

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...