Sunday, June 14, 2026

আড়াই ঘণ্টা পরে অনুব্রতর নাগাল পেল কমিশন, কোথায় ছিলেন তিনি?

Date:

Share post:

অবশেষে তারাপীঠ মন্দিরে অনুব্রত মণ্ডলের সন্ধান  (Anubrata Mandal) পেল কমিশন।

নজরবন্দি থেকেও কমিশনের সঙ্গে কার্যত লুকোচুরি খেলেন বীরভূমের (Birbhum) তৃণমূলের (Tmc) জেলা সভাপতি। মঙ্গলবার, বিকেল পাঁচটা থেকেই তাঁকে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন। বাড়িতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল ১১:৪০ নাগাদ জওয়ানদের সামনে দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যান অনুব্রত। রাস্তায় তাঁর গাড়ির হদিশ হারিয়ে ফেলে কেন্দ্রীয় বাহিনী ও ম্যাজিস্ট্রেট। কমিশনের তরফে জানানো হয়েছে, ট্রাফিক সিগনালে একটু বেশিই এগিয়ে যায় অনুব্রতর গাড়ি। হদিশ পাওয়া যায়।

কিন্তু সূত্রের খবর, আড়াই ঘণ্টা অনুব্রত মণ্ডলের কোনো খোঁজ পায়নি কমিশন। বীরভূমের সব থানাকে সতর্ক করা হয়। শেষে তারাপীঠ থানার পুলিশ জানায়, মন্দিরে পুজো দিচ্ছেন অনুব্রত। তখন আবার তাঁর সন্ধান পায় আধাসেনারা।

বীরভূমে ভোটের আগে নজরবন্দি তৃণমূলের জেলা সভাপতি। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত তাঁকে নজরবন্দি রাখছে কমিশন।বোলপুরে অনুব্রতর বাড়ির বাইরে মোতায়ন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর 8 জওয়ান। তাঁকে নজরবন্দি করার নির্দেশের পরেও ভাবলেশহীন ছিলেন অনুব্রত। বলেছিলেন, তাঁকে নজরবন্দি করা কমিশনের রুটিন ডিউটি। তিনি যেখানে যাবেন, ওরাও সেখানে ছুটবে। পরের দিন সকালে কার্যত কমিশনকে ছুটিয়ে ছাড়লেন বীরভূমের ‘কেষ্টদা’। অবশেষে তারাপীঠ মন্দিরে তাঁর সন্ধান পেয়ে হাঁফ ছেড়ে বাঁচল কমিশন।

আরও পড়ুন:পশ্চিমবঙ্গের সব হাসপাতালে অক্সিজেন পৌঁছে দিতে মরিয়া নবান্ন

 

Advt

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...