Thursday, April 2, 2026

টিকার যোগান নিয়ে হুমকি, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন সেরাম কর্তা

Date:

Share post:

ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন করোনা টিকা কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) আদর পুনাওয়ালা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ’বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

১৬ এপ্রিল এসআইআই-এর ডিরেক্টার প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে পুনাওয়ালার নিরাপত্তার আবেদন জানিয়ে একটি চিঠি লেখেন। এরপরই আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। দেশের সবগুলি রাজ্যেই তিনি এই নিরাপত্তা পাবেন। চিঠিতে প্রকাশ কুমার সিং জানান, কোভিশিল্ড-এর যোগান নিয়ে লাগাতার পুনাওয়ালার কাছে হুমকি আসছে। দেশের সবগুলি রাজ্যেই এই নিরাপত্তা পাবেন আদর পুনাওয়ালা।
প্রসঙ্গত, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআরপিএফ বা অন্য কেন্দ্রীয় আধাসেনার ১১ জন নিরাপত্তা কর্মী। তাঁদের মধ্যে এক বা দু’জন কমান্ডো।
উল্লেখ্য বুধবারই রাজ্য সরকারের জন্য ভ্যাকসিনের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সেরাম। কর্তা আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার এ বার থেকে তাঁদের তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড কিনতে পারবেন ৩০০ টাকায়। পূর্ব নির্ধারিত দাম অনুযায়ী, ৪০০ টাকায় কোভিশিল্ড দেওয়ার কথা জানিয়েছিল সেরাম। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। কারণ, সেরাম বেসরকারি হাসপাতালকে ৬০০ ও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দিলেও কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছিল। ভ্যাকসিনের দামের এই তারতম্যের জন্য বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়। এরপরই সিদ্ধান্ত বদলাল সেরাম।

Advt

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...