Friday, June 26, 2026

প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, করোনা সংক্রামিত আশাকর্মীকে পাঠানো হল ভোট ডিউটিতে

Date:

Share post:

হাতে করোনার রিপোর্ট(Corona Report) নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিডিও(BDO) সকলের ধোরে ধোরে ঘুরেছিলেন আশা কর্মী। অনুরোধ জানানো হয়েছিল তিনি করোনা আক্রান্ত তাকে যেন ভোটের ডিউটিতে না পাঠানো হয়। যদিও সেই রিপোর্টের তোয়াক্কা না করেই অসুস্থ আশা কর্মীকে পাঠানো হল ভোটের ডিউটিতে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মালদহ বিধানসভার(Malda assembly) ১৭০ নম্বর বুথে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

অসুস্থ ওই আশাকর্মীর দাবি অনুযায়ী, করোনা সংক্রমণের রিপোর্ট নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিডিও সকলের কাছেই গিয়েছিলেন তিনি। তবে তাকে সাহায্য করা তো দূরে থাক ভোটের ডিউটি করতে হবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি শোকজ নোটিশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর একরকম বাধ্য হয়েই ডিউটিতে যান ওই আশা কর্মী। ওই অবস্থাতেই সাড়ে পাঁচ ঘণ্টা ডিউটি করার পর টনক নড়ে কমিশনের। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর কমিশনের হস্তক্ষেপে বাড়ি পাঠানো হয় আক্রান্ত ওই আশাকর্মীকে।

আরও পড়ুন:“বোমা নয়, দুটো শব্দ বাজি ফেটেছে মহাজাতি সদনের সামনে”, জানিয়ে দিল নির্বাচন কমিশন

ওই আশা কর্মী জানিয়েছেন, জ্বর ও কাশি থাকায় গত ২৪ এপ্রিল তিনি সংক্রমণের আশঙ্কায় মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করান। ২৬ এপ্রিল রিপোর্ট হাতে পান। তাতে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। এর পরই তিনি আর দেরি করেননি। গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিওকে জানান। তাঁর অভিযোগ, কেউ তাঁর কথা তো শোনেননি বরং বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেওয়া হয়। এমনকি ২৮ এপ্রিল তাঁকে শোকজ নোটিশও পাঠানো হয়।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...