Monday, April 6, 2026

ভোটের মধ্যেই তারাপীঠে পুজো দিলেন সিআরপিএফ আধিকারিক, ঘটনার রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

বীরভূমে ভোটের মধ্যেই তারাপীঠে পুজো দিতে গেলেন সিআরপিএফ আধিকারিক। কিন্তু কীভাবে কোনও আধিকারিক কর্তব্যরত অবস্থায় মন্দিরে পুজো দিতে যেতে পারেন! ডিউটি ছেড়ে এভাবে পুজো দিতে যেতে পারেন কোনও আধিকারিক? উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার অষ্টম দফা ভোটের দিন উর্দি পরেই কেন্দ্রীয় বাহিনীর পদস্থ আধিকারিক সহ তারাপীঠে পুজো দিতে দেখা গেল তাঁর বাহিনীর সদস্যরাও। অস্ত্র-শস্ত্র নিয়েই ওই কর্তা তারাপীঠ দর্শন করেছেন। তাঁর দর্শন এবং পুজো দেওয়ার ভিডিয়োও তুলেছেন তাঁর বাহিনীর সদস্যরাই। ইতিমধ্যেই গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-এক অভিনব উদ‍্যোগ নিল সিএবি, টিকাকরণ ক্যাম্পের ব‍্যবস্থা করলেন অভিষেক ডালমিয়া   

শেষ দফার ভোটে বীরভূমেই সবচেয়ে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনা নিয়ে টুইট করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লিখেছেন, ‘ভোটের ব্যস্ততম সময়ে আশ্চর্যভাবে সিআরপিএফের আইজি-কে তারাপীঠে পুজো দিতে দেখা গিয়েছে। উনি কি নিজের কাজ এবং দায়িত্ব সম্পর্কে অবহিত! এই ঘটনা সাধারণ মানুষের কাছে গভীর চিন্তার’।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...