Monday, April 13, 2026

কেরালা: করোনা মোকাবিলায় সমীকরণে বদল, হাসি চওড়া বিজয়নের

Date:

Share post:

করোনার প্রথম ঢেউ আছড়ে পড়েছিল কেরালায় (Kerala)। কিন্তু কোভিড (Covid) পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলানোর পুরস্কার পেতে চলেছেন পিনারাই বিজয়ন (Pinarai Bijayan)। বুথ ফেরত সমীক্ষায়, কেরালায় সরকার (Kerala Government) গড়তে চলেছে এলডিএফ (LDF)। ১৪০ আসনের কেরালা বিধানসভায় ২ মে ফল ঘোষণার আগে, এক্সিট পোল (Exit Poll) অনুযায়ী, বাম সরকারকেই আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখতে চান কেরালাবাসী।

আরও পড়ুন- গেরুয়া গেরোয় আটকা পড়ল AIDMK, হাত-যশে তামিলনাড়ুর ক্ষমতায় DMK, বলছে সমীক্ষা

গত ৬ এপ্রিল একদফায় নির্বাচন হয় সেখানে। কেরালার বিধানসভায় ক্ষমতা দখলের জন্য দরকার ৭১ আসন।
Axis My India- এক্সিট পোলে সিপিএম নেতৃত্বাধীন LDF পেতে চলেছে ১০৪-১২০ আসন, কংগ্রেসের নেতৃত্বাধীন (ইউডিএফ) পেতে পারে ২০-৩৬ আসন, আর বিজেপি পেতে পারে ০-২ আসন, অন্যান্যরা পেতে পারে ০-২ আসন। Republic-CNX-এক এক্সিট পোল অনুযায়ী, বামজোট পেতে পারে ৭২-৮০ আসন, কংগ্রেস জোট পেতে পারে ৫৮-৬৪ আসন, এনডিএ পেতে পারে ১-৫ আসন।
C Voter-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, LDF ৭১ থেকে ৭৭টি আসনে জয়ী হতে পারে। UDF-এর দখলে যেতে পারে ৬২ থেকে ৬৮টি আসন। বিজেপির পেতে পারে সর্বোচ্চ ২টি আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেরালায় ২০টি আসনের মধ্যে ১৯টিতেই জিতেছিল কংগ্রেস। রাহুল গান্ধী নিজেও ওয়ানাড থেকেই জিতেছিলেন। এবার তাই ইউডিএফ-এর ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে তুমুল জল্পনা ছিল। কিন্তু করোনার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সমীকরণ বদলে যায়। কেরালায় বুথ ফেরত সমীক্ষায় হাসি চওড়া হচ্ছে পিনারাই বিজয়নের। বুথ ফেরৎ সমীক্ষা অনুযায়ী, সরকার ও প্রশাসনের জনমুখী পরিকল্পনা বিজয়ন সরকারকে ফের ক্ষমতার আনার পরিস্থিতি করে দিয়েছে। অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষা এগিয়ে রাখছে বামজোটকেই।

Advt

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...