Saturday, June 27, 2026

করোনা যুদ্ধে এবার আর্থিক সাহায্যে এগিয়ে এলেন শ্রীবৎস গোস্বামী

Date:

Share post:

করোনা (Corona) যুদ্ধে এবার আর্থিক সাহায্যে এগিয়ে এলেন শ্রীবৎস গোস্বামী( shreevats goswami)। এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ৯০ হাজার টাকার অনুদান তুলে দিলেন তিনি। অক্সিজেনের অভাব মেটাতেই এই পদক্ষেপ নিলেন বাংলার এই ক্রিকেটার। টুইট করে নিজেই জানালেন এই কথা।

এদিন টুইটারে শ্রীবৎস লেখেন,” অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বা সংগঠন নানা ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সবচেয়ে জরুরি অক্সিজেনের যোগান নিশ্চিত করা। একটি স্বেচ্ছাসেবী সংস্থা অক্সিজেন কনসেনট্রেটর কেনার উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি আমার সাধ্যমত অর্থ দিলাম। সকলেই এদের পাশে থাকুন। সবাই মিলে আমরা এই প্রতিবন্ধকতাকে জয় করব।”

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে রয়েছেন শ্রীবৎস গোস্বামী। করোনার এই দ্বিতীয় ডেউয়ে, সবাইকে সচেতন এবং সুস্থ থাকার পরামর্শ দেন শ্রীবৎস।

আরও পড়ুন:পিএসজির বিরুদ্ধে ২-১ গোলে জয় ম‍্যানসিটির

Advt

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...