Monday, March 30, 2026

হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে কী বললেন ধোনি?

Date:

Share post:

বুধবার আইপিএলে  সাইরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারায় (sunrisers hyderabad) চেন্নাই সুপার কিংস( Chennai super kings)। দলের এই জয়ের পিছনে ব‍্যাটসম‍্যান এবং বোলারদেরই কৃতিত্ব দিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( mahendra singh dhoni)।

এদিন সাংবাদিক সম্মেলনে মাহি বলেন,” আমরা আজ অসাধারণ ব্যাটিং করেছি। তবে বোলারেদের কৃতিত্বকে একেবারেই ছোট করব না। দিল্লির এই দারুণ উইকেটও আমাকে চমকে দিয়েছে। ওপেনাররা খুব ভাল খেলেছে।”

গতমরশুমে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সিএসকে। তবে চলতি মরশুমে দুরন্ত ফর্মে মাহির সিএসকে। ৬ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মাহির দল। চলতি মরশুমে  এই প‍ারফরম‍্যান্সের জন‍্য দলের সকল ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন ধোনি।

মাহি বলেন,” আমাদের দল গত ৮-১০ বছরে বিশেষ বদলায়নি। ক্রিকেটাররা যারা আমাদের দলে নিয়মিত সুযোগ পায় না তাদেরও আমরা বাহবা দিতে চাই। ওরা সাজঘরের পরিবেশ খুব ভাল রাখে। সবসময়ই সেটা খুব জরুরি। আমাদের জয়ে ওদের কৃতিত্বও কম নয়।”

আরও পড়ুন:খাস কলকাতার বুকে সাতসকালেই বোমা, ঘটনার রিপোর্ট তলব কমিশনের

Advt

Related articles

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...