Tuesday, June 23, 2026

অষ্টম দফায় বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্ত বীরভূম

Date:

Share post:

ভোটের শেষ দফায় অশান্তি অব্যাহত বোলপুরে। অশান্তির আঁচ পেয়ে আগে থেকেই বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বীরভূমে। কিন্তু তাতেও জায়গায় জায়গায় অশান্তির খবর আসছে। নির্বাচনের শুরুর আগের রাতেই বোলপুর বিধানসভার অন্তর্গত পাড়ুইয়ে উত্তেজনা চরমে পৌঁছয়। নানুরের বাতিকার গ্রামে তৃণমূলের ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা রহমানের নির্মীয়মাণ বাড়িতে বোমাবাজি চালানো হয় বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। অশান্তির খবর পেতেই এলাকায় যায় পাড়ুই থানার পুলিশ। এরপর ঘটনাস্থল পরিদর্শন করতেই সেখান থকে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
অন্যদিকে অষ্টম দফার শুরুতেই বীরভূমের লাভপুরে বিধানসভার পূর্ণ গ্রামে ১৩২ নম্বর বুথের বাইরে জমায়েত হতেই তৃণমূল- বিজেপি সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে জমায়েত করছে বিজেপি। তাই তারা প্রতিবাদ করতেই দু’দলের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে তারা।

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...