Sunday, June 28, 2026

মধ্যপ্রদেশে পরিত্যক্ত ট্রাক থেকে উদ্ধার ৮ কোটি টাকার কোভ্যাক্সিন

Date:

Share post:

বহুমূল্য প্রতিষেধক (covid vaccine ) বোঝাই পরিত্যক্ত ট্রাক পড়ে রয়েছে রাস্তার ধারে। দেশজুড়ে যখন করোনা প্রতিষেধকের আকাল তৈরি হয়েছে তখন এই ধরনের গাফিলতির ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিত্যক্ত ট্রাক থেকে কোভিড টিকা উদ্ধারের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) করেলিতে। শনিবার সকালে মধ্যপ্রদেশের নারসিংহপুর জেলার করেলি বাস স্ট্যান্ডের কাছ থেকে কোভ্যাক্সিন বোঝাই ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ট্রাকের ভিতরে প্রায় আড়াই লক্ষ ডোজের কোভ্যাক্সিন মজুত ছিল, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

Advt

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে জানা যায়, রাস্তার ধারে একটি ট্রাক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, ট্রাকটিতে কোভ্যাক্সিন টিকা ঠাসা। ট্রাকের চালক ও খালাসির কোনও খোঁজ নেই। দুজনে বেপাত্তা হলেও রাস্তার পাশের ঝোপ থেকে চালকের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, ট্রাকটির শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সচল থাকায় কোনও প্রতিষেধক নষ্ট হয়নি।

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...