Tuesday, March 17, 2026

বাকি থাকা দুই কেন্দ্রের ভোট গ্রহণ আপাতত স্থগিত করল কমিশন

Date:

Share post:

কোভিডের কারণে বাকি থাকা দুই কেন্দ্রের ভোট গ্রহণ আপাতত স্থগিত করল কমিশন ৷ জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে প্রার্থী মারা যাওয়ায় ফের ভোট গ্রহণের দিন ঠিক হয় ১৬মে ৷ এখনও পর্যন্ত পরবর্তী দিন ঘোষণা করা হয়নি ৷কমিশনের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্য নির্বাচন অধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেয় নির্বাচন কমিশন ৷ এরপর কমিশন লকডাউনের এবং কোভিড পরিস্থিতির বিষয়টিও খতিয়ে দেখেন ৷ এরপরই ওড়িশায় বাকি থাকা একটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং পশ্চিমবঙ্গে বাকি থাকা দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন ৷
কেন্দ্রের ভোট গ্রহণ বাকি ছিল ৷ মুর্শিদাবাদের দু’টি বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে সংযুক্ত মোর্চার প্রার্থীরা করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৷ তাই ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যায় ৷ পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে ওই দুই কেন্দ্রে ১৩মে নির্বাচন হবে ৷ কিন্তু ওই দিন ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় নির্বাচনের তারিখ বদলে ১৬ মে করা হয় এবং ১৯ মে ভোট গণনার দিন ঠিক হয় ৷ কিন্তু কোভিড পরিস্থিতির জেরে তা আবার স্থগিত ।

Advt

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...