Friday, April 10, 2026

দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৫০ হাজার ছুঁইছুঁই, একদিনে করোনায় মৃত্যু ৩৪৪৯ জনের

Date:

Share post:

গত শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গণ্ডি পেরোলেও তিন ধরে সামান্য হলেও কমেছে সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। সোমবার যা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের।

দেশে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২ লক্ষ ৮২ হাজার ৮৩৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। এই পরিস্থিতির মধ্যেই দেশে চলছে কোভিডের টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১৭ লক্ষ ৩৪ হাজার ৭১৪ জন। এ নিয়ে দেশে টিকার মোট ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ৮৯ লক্ষ।

আরও পড়ুন-প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের মতো রাজ্যগুলিতে সামান্য হলেও কমেছে দৈনিক আক্রান্তের। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তএর সংখ্যা ৫০ হাজারের নীচে। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা নেমেছে ২০ হাজারের নীচে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫০১ জন। একদিনে বাংলায় মৃত্যু হয়ছে ৯৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৮০ হাজার ৮৯৪ জন। মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১ হাজার ৬১৫ জনের।

Advt

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...