Wednesday, May 6, 2026

প্রধানমন্ত্রীর ফোনে ‘চার্জড’ হয়ে বুধবার সকালে ফের ট্যুইট- তোপ ধনকড়ের

Date:

Share post:

ধনকড় আছেন ধনকড়েই৷ ভোটের ফলাফল দেখেও কোনও ভাবান্তর হয়নি৷

প্রধানমন্ত্রীর ফোন পেয়ে ‘চার্জড’ হয়ে বুধবার সকালে ফের ট্যুইটে (Tweet) তোপ দাগলেন রাজ্যপাল৷ রাজ্যপালের (Jagdeep Dhankhar) বক্তব্য, “বাংলার এরকম হিংসা গণতন্ত্রের লজ্জা”৷

মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শপথবাক্য পাঠ করানোর ঘণ্টাদুয়েক আগে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।
রাজ্যপাল লিখেছেন, “এরকম হিংসার (Postpoll violence) ঘটনা গণতন্ত্রের লজ্জা। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই অবনতি অবহেলা করার মতো নয়।”

আরও পড়ুন-জিতেও অশান্তি, সর্বানন্দ না হিমন্ত, কে হবেন মুখ্যমন্ত্রী, কোন্দল অসম বিজেপিতে

মঙ্গলবারই পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, রাজ্যপাল ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে বাংলার অশান্তির বর্ণনাও দিয়েছেন। রাজনৈতিক মহলের ধারনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই ট্যুইটে এভাবে তোপ দেগেছেন রাজ্যপাল।

Advt

Related articles

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...