Saturday, June 27, 2026

করোনা আক্রান্ত মাইক হাসি, এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না তাঁর

Date:

Share post:

এবার করোনা( Corona) আক্রান্ত হলেন চেন্নাই সুপার কিংসের ( chennai super kings) ব্যাটিং কোচ মাইক হাসি( mike hussey)। এদিন তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। ফলে এখনই অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না হাসির। এর আগে করোনার আক্রান্ত হন  সিএসকে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, একজন বাসকর্মী এবং দলের এক কর্তা। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে আছেন তাঁরা।

আইপিএলে একের পর এক ক্রিকেটার আক্রান্ত হওয়ায় মঙ্গলবারই বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল। ইতিমধ্যেই ক্রিকেটাররা বাড়ি উদ্দেশে রওনা দিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও সহকারী প্রশিক্ষকদের মালদ্বীপ হয়ে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাবে ভারতীয় বোর্ড। তবে করোনা আক্রান্ত হওয়ায় ভারতেই থেকে যেতে হচ্ছে হাসিকে। রিপোর্টে নেগেটিভ হওয়ার পরই তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব‍্যবস্থা করবে বিসিসিআই।

আরও পড়ুন:জিতেও অশান্তি, সর্বানন্দ না হিমন্ত, কে হবেন মুখ্যমন্ত্রী, কোন্দল অসম বিজেপিতে

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...