Sunday, April 5, 2026

কৃষকদের বিক্ষোভস্থলে করোনার হানা, মৃত প্রতিবাদী বাঙালি তরুণী

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে ঢেউয়ে বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এহেন পরিস্থিতিতে এবার দীর্ঘদিন ধরে দিল্লি সীমান্তে(Delhi border) আন্দোলনরত কৃষকদের(farmer) বিক্ষোভস্থলেও(protest) হানা দিল মারণ ভাইরাস। করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আন্দোলনরত এক বাঙালি তরুণী। জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরেই কৃষকদের সঙ্গে টিকরি সীমান্তে(tikri border) বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তরুণীর নাম মোমিতা। গত ২৬ এপ্রিল তাঁর শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে প্রবল জ্বর আসে তাঁর। এই অবস্থায় ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় জিএইচ বাহাদুরগড় হাসপাতালে। সেখানে বেড না মেলায় PGIMS রোহতকে, অবশ্য এখানেও বেড পাওয়া যায়নি। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় বাহাদুরগড়ে শিবম হাসপাতালে ভর্তি করা হয় তরুণীকে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

আরও পড়ুন:শীতলকুচির গুলিকাণ্ডে সিট গঠন, আইও-কে তলব ভবানী ভবনে

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মাঝেও দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা। ইতিমধ্যে ১১ বার মোদি সরকারের সঙ্গে মুখোমুখি বৈঠক হয় কৃষকদের। যদিও সরকার কৃষকদের দাবি মানেনি। অন্যদিকে তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাগাতারভাবে। এবার সেখান থেকেই এল দুঃখের সংবাদ।

Advt

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...