Friday, April 3, 2026

ক্ষমতায় ফিরেই সরকারি কর্মচারীদের সুখবর শোনালেন মমতা

Date:

Share post:

শপথ নিয়েছেন বুধবার। আর বৃহস্পতিবারই রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সরকারি কর্মীচারীদের অ্যাড-হক(Ad-hok) বোনাস (Bonus) দেওয়া হবে।

৩৬০০০ টাকা পর্যন্ত যাঁদের বেতন তাঁরা সাড়ে চার হাজার টাকা অ্যাড-হক বোনাস পাবেন।

৪৫০০০টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা ১২০০০ টাকা বিনা সুদে অগ্রিম পাবেন।

পেনশনভোগীরা অ্যাডহক বোনাস নয়, তাঁরা এক্সগ্রাসিয়া পাবেন। যাঁদের বেসিক পেনশন ও ডিএ মিলিয়ে ৩১০০০টাকা মধ্যে পেনশন রয়েছে, তাঁরা ২৫০০টাকা এক্সগ্রাসিয়া পাবেন।

মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের আগেই প্রাপ্য টাকা পেয়ে যাবেন। বাকিরা ২৭-এ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে পাবেন অ্যাড-হক বোনাস পাবেন। অর্থদফতরের তরফে নির্দেশিকায় খুশি রাজ্য সরকারি কর্মীরা।

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...