Tuesday, March 24, 2026

ভোট মিটতেই আকাশছোঁয়া সোনার দাম, চরম দুশ্চিন্তায় ক্রেতা ও বিক্রেতা

Date:

Share post:

পাঁচ রাজ্যে ( after assembly election of five states) ভোট মিটতেই পেট্রোল-ডিজেলের মতো সোনার দামও বেড়েই চলেছে (Gold price increasing day by day)। ভারতের বাজারে সোনার দাম ফের উর্ধ্বমুখী। যদিও শুধু ভারত নয় সারা পৃথিবীতেই এখন সোনার দাম বাড়ছে। কলকাতায় (Kolkata) ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬,৫৩০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৯,৩২০ টাকা। ব্যাবসায়িক মহল বলছে আগামী কয়েকদিনে আরো বাড়বে সোনার দাম । কিন্তু এই আকাশছোঁয়া সোনার দামে মাথায় হাত মধ্যবিত্তের। চরম দুশ্চিন্তায় পড়েছেন গয়না বিক্রেতারাও। একে তো করোনা সংক্রমনের (corona pandemic)জেরে জেরে বিক্রিবাটা বিপর্যস্ত। তার ওপর যেভাবে দীর্ঘদিন সোনার দাম বাড়ছে তাতে এই বাজারে ক্রেতার দেখা পাওয়াই ভার।

রাজধানী দিল্লিতেও সোনার দাম বেশ চড়া । ৪৫,৭৯০ টাকা ২২ ক্যারেটে। ৪৯,৯৯০ টাকা ২৪ ক্যারেটে। চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার দাম ৪৪,৩২০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,৩৫০ টাকা ২৪ ক্যারেটে। মু্ম্বইয়ে ২২ ক্যারেট সোনার দাম ৪৪,৫৮০ টাকা । ২৪ ক্যারেট সোনার দাম ৪৫,৫৮০ টাকা ক্যারেটে। বিশেষজ্ঞদের মতে লকডাউন আর ক্রমাগত সোনার দাম বৃদ্ধির জেরে বাজারে জোর ধাক্কা খাচ্ছে সোনার চাহিদা। খুচরো ব্যবসায়ীদের মতে, সোনার চাহিদা কমেছে। ফলে মাথায় হাত ক্রেতা-বিক্রেতা উভয়েরই।

Related articles

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...