Friday, April 3, 2026

প্রথম দফায় বিধানসভায় শপথ নিলেন ৭৪ জন বিধায়ক

Date:

Share post:

বিধানসভায় আজ বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করলেন । তাঁদের শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। একাধিক তারকা শপথ নিচ্ছেন আজ। তাঁদের মধ্যে রয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), চিরঞ্জিত চক্রবর্তী-সহ অন্যান্যরা। রয়েছেন একাধিক হেভিওয়েটও।
বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিচ্ছেন বিধায়করা। আজ মোট ১৪০ জনের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তাঁদের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র-সহ একাধিক হেভিওয়েট। তালিকায় রয়েছেন ১২ তারকাও। তাঁদের মধ্যে রয়েছেন বারাকপুর থেকে নির্বাচিত রাজ চক্রবর্তী, মেদিনীপুর থেকে নির্বাচিত জুন মালিয়া। উত্তরপাড়া থেকে নির্বাচিত কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে। এছাড়াও রয়েছেন অশোক দিন্দা, মনোজ তিওয়ারি। নতুন ইনিংস শুরু করছেন তাঁরা।
আগামিকাল শুক্রবার শপথ নেবেন আরও ১৫১ জন বিধায়ক।
আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় শপথ নেন শশী পাঁজা সহ ৭৪ জন বিধায়ক। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় দফায় ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। আগামীকাল দু’দফায় শপথ নেবেন ১৪৮ জন বিধায়ক। শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, শনিবার একদিনের জন্য বসবে বিধানসভার অধিবেশন। শনিবার বিধানসভার স্পিকার নির্বাচনের পরই অধিবেশন মুলতুবি করা হবে।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...