Sunday, April 5, 2026

করোনা সংক্রমণের জের, কমিয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা

Date:

Share post:

করোনা সংক্রমণ (Corona infection increasing) বাড়ছেই। ভিড় এড়াতে এবং যাত্রী সংখ্যা কমাতে কমিয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা (Kolkata metro rail)। মেট্রো রেল সূত্রে জানা গেছে, এবার থেকে সোম থেকে শুক্র, প্রতিদিন দমদম-নিউ গড়িয়া রুটে চলবে ২১৬টা মেট্রো। আজ বৃহস্পতিবার থেকেই নতুন নিয়ম কার্যকর হল। অন্যদিকে, নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে চলবে ১৪৯টা মেট্রো। প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে। তার পরিবর্তে আজ থেকে সকাল ৭.৩০ এ চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রোর সময়সূচিও ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে। এর ফলে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে শেষ মেট্রো রাত ৮টা ৫৮-র পরিবর্তে ছাড়বে ৮টা ৪৮ মিনিটে। অন্যদিকে, নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে ৯টা ১০-এর পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দমদম-নিউ গড়িয়া রুটেও শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। রবিবারেও মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হচ্ছে। মেট্রো রেল সূত্রে এমনটাই জানানো হয়েছে

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...