Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর অনুরোধে অর্থমন্ত্রী থাকতে রাজি অমিত মিত্র, শপথ নিতে পারেন রবিবার

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে নিয়েছেন তিনি৷ রাজ্যের অর্থমন্ত্রী (Finance Minister, WB) হতে রাজি হয়েছেন অমিত মিত্র৷ মোটামুটি নিশ্চিত ২০১১, ২০১৬-র পর ২০২১ সালের মন্ত্রিসভাতে তিনিই হতে চলেছেন অর্থমন্ত্রী।

শারীরিক কারনে এ বারের বিধানসভা নির্বাচনে অমিত মিত্র (Amit Mitra) প্রতিদ্বন্দ্বিতা করেননি। জোর চর্চা চলছিলো, তাহলে এবার কে হবেন রাজ্যের অর্থমন্ত্রী! ওদিকে, অমিত মিত্রকেই অর্থমন্ত্রীর দায়িত্ব দেবেন বলে স্থির করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ তিনি নিজে কথা বলেন অমিতবাবুর সঙ্গে৷ শেষপর্যন্ত রাজিও করাতে পারেন৷ সূত্রের খবর, আগামী রবিবারই শপথ নিতে পারেন অমিত মিত্র৷ যেহেতু অমিত মিত্র একুশের নির্বাচনে দাঁড়াননি, তাই শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনা হবে তাঁকে, এমনই ঠিক হয়েছে৷

২০১১ থেকে ২০২১, টানা এক দশক বাংলার অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অমিত মিত্র। অর্থের সংস্থান এবং খরচ সামলানোর ক্ষেত্রে তিনি কতখানি দক্ষ, গত ১০ বছরে বারবার তার প্রমান দিয়েছেন তিনি৷ তাই বিকল্প কোনও নাম না ভেবে অর্থমন্ত্রী পদে অমিত মিত্রের উপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত মিত্র ১০ বছর খড়দহ কেন্দ্রের বিধায়ক ছিলেন৷ এ বছর তিনি অসুস্থতার কারনে প্রার্থী হতেই রাজি হননি৷ ফলে ওখানকার পুর– প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল। কাজল সিনহা এবার ভোটে জিতেছেন ঠিকই, কিন্তু কোভিডের থাবা কেড়ে নিয়েছে তাঁকে৷ তাই খড়দহ কেন্দ্র এখন শূণ্য৷ শোনা যাচ্ছে, পুরোনো খড়দহ কেন্দ্রেই দলীয় প্রার্থী হতে পারেন অমিত মিত্র৷

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...