Saturday, April 4, 2026

কসবায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ১, আটক একাধিক

Date:

Share post:

কসবায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ১। পাশাপাশি আহত এক কনস্টেবল। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।

শুক্রবার ভোর ৫ টা নাগাদ এই ঘটনা ঘটে কসবায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গাড়ি করে কসবা এলাকার একটি ধাবায় গিয়েছিলেন দক্ষিণ কলকাতার বাসিন্দা রাজদীপ শর্মা এবং তাঁর কয়েকজন বন্ধুও। রাতভর খাওয়া দাওয়ার পড়ে সকালের দিকে ধাবার মালিকের সঙ্গে ঝামেলা হয় তাঁদের। এরপর ওই ধাবা থেকে রাজডাঙা এলাকায় চলে যান অভিযুক্তরা। প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে রাজদীপের গাড়িটি। জখম হন কলকাতা পুলিশের এক কনস্টেবল। এরপর অভিযুক্তর গারির ধাক্কায় আহত হন আরও ২ জন তাঁদের মধ্য়ে মৃত্যু হয় একজনের।

আরও পড়ুন-এবার অক্সিজেনের খোঁজ দেবে আরজিকর জুনিয়র চিকিৎসকদের অ্যাপ 

পুলিশ ঘাতক গাড়ির চালক রাজদীপ সহ তাঁর কয়েকজন সঙ্গীকে আটক করেছে। হোটেল, রেস্তোরাঁ বন্ধ করার সরকারি নির্দেশ থাকলেও কেন অত রাত পর্যন্ত ওই ধাবা খোলা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই ওই ধাবার মালিককেও গ্রেফতার করেছে পুলিশ।

Advt

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...