Friday, April 3, 2026

২৪ ঘণ্টায় দেশ করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮, মৃত্যু ৩,৯১৫

Date:

Share post:

লাগামহীন করোনা সংক্রমণ। প্রতিদিন রেকর্ড ভেঙেই চলেছে। শুক্রবার ফের ৪ লাখ ছাড়ালো করোনা সংক্রমিত এর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের  দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। একদিনে করোনায় মৃত ৩ হাজার ৯১৫। Covid মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয়  করোনা রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন দেশের ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন।

আরও পড়ুন-প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতে হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

গত ২৪ ঘণ্টায় দেশে COVID-19 এর নমুনা পরীক্ষা হয়েছে ২১৮ লক্ষ ২৬ হাজার ৪৯০। ইতিমধ্যে টিকাকরণ হয়েছে ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ৫৮ জনের। বৃহস্পতিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১২ হাজারের বেশি।

দেশের মধ্যে দৈনিক সংক্রমনের শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৪৩১। মৃত্যু হয়েছে ১১৭ জনের। সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪১২ জন। এ নিয়ে সুস্থতার হার ৮৫.৫৯ শতাংশ। এনিয়ে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ৮ লক্ষ ৩২৮ জন। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ২২ হাজার ৭৭৪ জন।

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...