Friday, June 26, 2026

‘উনি শুধু মন কি বাত বলেন, শুনলে ভাল হয়’, মোদিকে টুইটে তুলোধনা হেমন্ত সোরেনের

Date:

Share post:

করোনা আবহে সংক্রমণের রাশ কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উল্টে হু হু করে বাড়ছে সংক্রমণ। লকডাউন করেও কাবু হচ্ছে না করোনা। দেশজুড়ে চলছে মহামারির প্রকোপ। একই চিত্র ঝাড়খণ্ডেও। রাজ্যে চাহিদার তুলনায় অনেক কম রেমডেসিভির এসে পৌঁছেছে। অন্যদিকে বেড়েই চলেছে সংক্রমণ। চাহিদার কথা ভেবে কেন্দ্রকে চিঠি দিয়েও লাভ হয়নি। তাই এবার মোদির উদ্দেশে ক্ষোভ উগড়ে দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। টুইটে জানালেন, ‘প্রধানমন্ত্রী শুধু মনের কথা বললেন। ভালো হত যদি কাজের কথা শুনতেন।’


অতিমারি পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। শহর ও শহরতলি ছাড়িয়ে গ্রামেও প্রকট হয়ে উঠছে এই মহামারি। ঝাড়খণ্ডও তাঁর ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনের অভিযোগ, কেন্দ্রের কাছে সাহায্যের কথা বললেও তা পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না। এদিকে ঝাড়খণ্ডেও দৈনিক মৃত্যু দেড়শো ছুঁই ছুঁই। এনিয়ে বৃহস্পতিবার রাতে রাজ্যের করোনা পরিস্থিতির প্রসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেনকে ফোন করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে কথা বলার পরই টুইটারে মুখ খোলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। টুইটে তিনি লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। শুধু নিজের মনের কথাই বলে গেলেন। ভাল হত যদি কাজের কথা বলতেন এবং কাজের কথা শুনতেনও।’
এদিকে এই মাসের গোড়া থেকেই ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ কর্মসূচির ঘোষণা করেছেন মোদি সরকার। কিন্তু রাজ্যে পর্যাপ্ত টিকাও নেই। তাই কেন্দ্রের নির্দেশ মানতে পারবে না ঝাড়খণ্ড সরকার বলে কেন্দ্রকে তোপ দাগেন হেমন্ত। অন্যদিকে ঝাড়খণ্ডের স্বাস্থ্যসচিব আগেই অভিযোগ করেন, অতিমারির সংক্রমণ ঠেকাতে কোনওরকম সাহায্য করছে না কেন্দ্র। এমনকি বাংলাদেশ থেকে রেমডেসিভির কিনতে চেয়েছিল রাজ্য। কিন্তু তারও অনুমোদন দেয়নি কেন্দ্র। স্বাস্থ্যসচিব অরুণ সিং জানান, মাত্র ২ হাজার ১৮১ শিশি রেমডিসিভির এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। যা চাহিদার তুলনায় অনেক কম।
এর আগে বিভিন্ন রাজ্যের তরফে অক্সিজেন সরবরাহে ঘাটতি নিয়ে অভিযোগ এসেছে। কিন্তু ঝাড়খণ্ড নিয়ে তেমন অভিযোগ আসেনি। তবে অক্সিজেন বাষ্পীভূত করে রাখার জন্য প্রয়োজনীয় পাত্র ও সিলিন্ডারের যোগান তেমন নেই। এব্যাপারে গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন হেমন্ত। তবে সেখানেও সাড়া এখনও মেলেনি। স্বভাবতই সব মিলিয়ে অস্বস্তিতে রাজ্যের প্রশাসন।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...