Friday, June 26, 2026

করোনার বাড়বাড়ন্তে আরও ৩টি সেফ হোম কলকাতায়

Date:

Share post:

রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে। হাসপাতালের কোভিড শয্যার সমস্যা মেটাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে সেফ হোম চালু করছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতির জেরে কলকাতায় আরও ৩টি সেফ হোম করার উদ্যোগ প্রশাসনের।

সেফ হোম হচ্ছে ললিত গ্রেট ইস্টার্ন হোটেল, গীতাঞ্জলি স্টেডিয়াম এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সূত্রের খবর, এই তিনটি সেফহোমে থাকছে প্রায় ৬০০ টি শয্যা। এই সেফ হোমগুলির দায়িত্বে থাকছে আমরি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-অক্সিজেন চেয়ে মোদিকে ফের চিঠি লিখলেন মমতা

স্বাস্থ্য দফতর আগেই অনুমতি দিয়েছিল, সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার। এবার থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কোভিড শয্যার সংখ্যা বৃদ্ধি নিয়ে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাই কোভিড শয্যা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।

Advt

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...