Wednesday, April 1, 2026

একদিনে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন

Date:

Share post:

একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এই মূহর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন।

এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জন। বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে আমেরিকা থাকলেও দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। করোনা অতিমারি পর্বে বিশ্বে এই প্রথম ভারতে একদিনে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়াল। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জন।

আরও পড়ুন-কোভিড মোকাবিলায় কেন্দ্র রাজ্যকে সবরকম সহায়তা করবে, মমতাকে চিঠি লিখে আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার, কর্ণাটকে আক্রান্তের সংখ্যাটা ৪৯ হাজারের কাছাকাছি, কেরলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ হাজার। শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,২১৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৯,৫৪,২৮২ জন।  শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭,৭৮০ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৮,১৮,১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২,০৭৬ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে গত ২৪ করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন। এই মূহুর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬ জন। দেশে মোট টিকাকরণ হয়েছে ১৬ কোটি ৭৩ লক্ষ ৪৬ হাজার ৫৪৪ জনের।

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...