Saturday, April 4, 2026

এবার বাংলাদেশেও ধরা পড়ল করোনার ভারতীয় ভেরিয়েন্ট

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। ইতিমধ্যেই ভারতের যাত্রীবাহী উড়ান বন্ধ হয়েছে বাংলাদেশেও। তাতেও রেহাই নেই। দ্রুত ছড়িয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করা করোনাভাইরাসের ভারতীয় স্ট্রেন মিলল বাংলাদেশেও। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বাংলাদেশে করোনাভাইরাসের ওই ভারতীয় স্ট্রেনটি শনাক্ত করেছে।
করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্ট বা স্ট্রেনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি সাব টাইপও পাওয়া গেছে। জানা যাচ্ছে, ভারতে প্রথম এ মিউট্যান্টটি শনাক্ত হয়েছিল। ইতিমধ্যেই প্রায় দুই ডজন দেশে করোনাভাইরাসের এই স্ট্রেনটি পাওয়া গিয়েছে। ফলে বিশ্বজুড়ে  তৈরি হয়েছে নতুন উদ্বেগ।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...