Monday, May 18, 2026

বৈঠকের আগেই ইস্তফা অসমের মুখ্যমন্ত্রী সোনোওয়ালের, অনেক এগিয়ে হিমন্ত

Date:

Share post:

অসমের (Assam) মুখ্যমন্ত্রী (CM) বাছতে নাজেহাল বিজেপির (BJP) শীর্ষস্তর৷  সর্বানন্দ সোনোওয়াল (Sarbananda Sonowal) ? না’কি হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)? একটি নাম এখনও বেছে নেওয়া যায়নি৷ বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বদল হচ্ছে৷ অনেক এগিয়ে হিমন্ত বিশ্বশর্মা৷
এদিকে, রবিবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। রাজনৈতিক মহল বলছে, এতেই স্পষ্ট হচ্ছে হিমন্ত বিশ্বশর্মার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা স্রেফ সময়ের অপেক্ষা৷ওদিকে সোশ্যাল মিডিয়ায় হিমন্ত-ঘনিষ্ঠরা বিশ্বশর্মার নাম না উল্লেখ করে লিখেছেন, অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিদায়ী বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী। তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। তারপর থেকে উত্তর-পূর্ব ভারতে বিজেপির ‘ক্রাইসিস ম্যানেজার’ ৷
জানা গিয়েছে, সোমবার অসমের দ্বিতীয় বিজেপি সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন হিমন্ত।  বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালকে সম্ভবত দিল্লিতে মন্ত্রী করা হচ্ছে৷ অসম থেকে রাজ্যসভার একটি আসন ফাঁকা আছে।
রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অসমে সোনোওয়ালের বাসভবনে যান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ।  সেখানে ছিলেন হিমন্তও। বৈঠকের পরেই রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেন সোনোওয়াল। সোনোওয়াল যখন ইস্তফা দিচ্ছেন, তখনও সোনোওয়ালের বাসভবনেই ছিলেন হিমন্ত-সহ কেন্দ্রীয় নেতারা। ইস্তফার পর বৈঠকের জন্য বিধানসভায় পৌঁছান বিধায়করা।  সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্তের নাম চূড়ান্তভাবে ঘোষণা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্তের নাম প্রস্তাব করবেন সোনোওয়াল। সেই প্রস্তাবে সমর্থন জানাবেন অসমের রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...