Saturday, March 21, 2026

রবীন্দ্র জয়ন্তীতে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপালের, হিংসার ঘটনা নিয়ে বিঁধলেন মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

রবীন্দ্র জয়ন্তীতে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপশি রাজ্যে সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন ধনকড়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে বার্তা দিয়ে রাজ্যপালের ট্যুইটে উঠে এল ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ। বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন ধনকড় লেখেন, জাতীয় সঙ্গীত রচয়িতা, মহান দার্শনিক এবং নোবেলজয়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য। এরপরই মুখ্যমন্ত্রীকে বিঁধে রাজ্যপাল লেখেন, ভোটাধিকার প্রয়োগ করা সাধারণ মানুষের উপর হিংসা কবিগুরুর ভাবনার পরিপন্থী। আসুন তাঁর স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করি।

ভোটের ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্নপ্রান্তে দেখা গিয়েছে হিংসার ঘটনা। মারা গিয়েছে বহু। পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। ইতিমধ্যে এ নিয়ে মামলাও দায়ের হয়েছে আদালতে। বাংলায় তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিনও ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন-সোমে শপথ রাজ্য মন্ত্রিসভার, একনজরে তালিকা

শনিবার রাজভবনে রাজ্যপাল তলব করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপালের অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছেই। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে কোনও রিপোর্ট নেই। হিংসা নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ স্বরাষ্ট্রদফতরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। ওইদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। ৯০ মিনিট চলে বৈঠক। কিন্তু, কোনও রিপোর্ট জমা না দেওয়ায় ফের রাজ্যপাল ট্যুইটে অভিযোগ করেন, দু’জনেই এলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রিপোর্ট আনলেন না। তাঁদের দ্রুত রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছি। এই ধরনের কাজ অত্যন্ত বিরক্তিকর! আশা করি, এবার অন্তত যথাযথ জবাব পাবো।

Advt

Related articles

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...