Wednesday, June 24, 2026

শর্তসাপেক্ষে করোনায় মৃতের দেহ পাবে পরিবার, নয়া সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

করোনায় মৃতের দেহ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য। শর্তসাপেক্ষে করোনায় মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে শর্ত এই যে, দেহ হাসপাতাল থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারবে না পরিবার। এমনকি বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না দেহ। ওই এলাকারই আশেপাশে কোথাও দাহ করতে হবে বা কবর দিতে হবে। এতদিন করোনায় মৃতদের দেহ হাতে পেতেন না পরিবার।

শনিবার নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর জানিয়েছে, এবার শর্তসাপেক্ষে পরিবারের মানুষকে অন্ত্যেষ্টির সুযোগ দেওয়া হবে। তবে সেক্ষেত্রে সোজা সেই এলাকারই শ্মশানে বা কবরস্থানে নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে যাওয়া চলবে না। এবং ব্লকস্তরে নিযুক্ত সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেই তা করতে হবে। বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ, কোভিড-বিধি মেনেই সৎকার করতে হবে।

আরও পড়ুন- ‘আমার পদত্যাগ নিয়ে কিছু বলা হলে, তা আজগুবি গল্প’, জল্পনা ওড়ালেন বিমান বসু

অন্যদিকে, হাসপাতালে রোগী ভর্তি নিয়েও বড়সড় সিদ্ধান্ত। কোভিড রিপোর্ট ছাড়াই হাসপাতালে রোগী ভর্তির নির্দেশ কেন্দ্রের। নির্দেশিকাতে জানানো হয়েছে, যদি কোনও রোগীর কাছে কোভিড রিপোর্ট না থাকে, কিন্তু তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকে সেক্ষেত্রে তাঁকে বাধ্যতামূলকভাবে ভর্তি নিতে হবে কোভিড হাসপাতালে।

আরও পড়ুন- কোভিড টেস্ট করাতে ‘দুয়ারে পুরসভা’, এক ফোনেই মিলবে পরিষেবা

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...