Wednesday, April 8, 2026

অক্সিজেন সাপোর্টে জীবনযুদ্ধে লড়ছেন ৯ লক্ষের বেশি রোগী, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

ভয়াবহ আকার ধারণ করেছে দেশের করোনা পরিস্থিতি(Corona situation)। মারণ ভাইরাসের হানা স্পষ্ট হয়ে উঠেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবিটা। গুরুতর এই পরিস্থিতিতে এবার দেশের করোনা রোগীদের বাস্তব চিত্র তুলে ধরলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী(Central health Minister) হর্ষবর্ধন(Harshvardhan)। সম্প্রতি এক রিপোর্ট পেশ করে তিনি জানান, সারাদেশে এই মুহূর্তে অক্সিজেন সাপোর্টে (oxygen support)রয়েছেন ৯ লক্ষ ২ হাজার ২৯১ জন রোগী। পাশাপাশি ভেন্টিলেটর সাপোর্টে(ventilator support) মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দেশের ১ লক্ষ ৭০ হাজার ৮৪১ জন। এছাড়াও আইসিইউতে(ICU) রয়েছেন ৪ লক্ষ ৮৮ হাজার ৮৬১ জন করোনা রোগী।

গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উড়ান মন্ত্রী হরদীপ সিং পুরি, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বীনী কুমার চৌবে ও বন্দর এবং কেমিক্যাল সার মন্ত্রী মনসুখ মান্ডব্য। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগ কর্তা ভিকে পাল। এই বৈঠকেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানান, বর্তমানে দেশের মোট আক্রান্তের ১.৩৪ শতাংশ রোগী আইসিইউতে রয়েছেন। ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন ০.৩৯ শতাংশ এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৩.৭০ শতাংশ করোনা রোগী।

আরও পড়ুন:বিধানসভায় প্রথমবার একসাথে শপথ নিলেন স্বামী-স্ত্রী: বেচারাম-করবী

এদিনের বৈঠকে গোটা দেশে রোগীর সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি নীতি আয়োগ কর্তা ভিকে পাল স্বনির্ভর গোষ্ঠীর কাজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রোগী পরিষেবার উন্নতির রিপোর্ট জমা দেন। পাশাপাশি সড়কপথে অক্সিজেন পরিবহন সম্পর্কে রিপোর্ট পেশ করেন সড়ক পরিবহন মন্ত্রকের সচিব গিরিধর আরামানে।

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...