Sunday, June 7, 2026

বিধানসভায় প্রথমবার একসাথে শপথ নিলেন স্বামী-স্ত্রী: বেচারাম-করবী

Date:

Share post:

বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল (Tmc)। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তৃতীয়বার অধ্যক্ষ হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। তার পাশাপাশি আরও নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল বিধানসভা। এই প্রথমবার বিধায়ক হিসেবে একসাথে শপথ নিলেন বাবা-মেয়ে: দুলাল দাস (Dulal Das) ও রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) এবং স্বামী-স্ত্রী: বেচারাম (Becharam Manna) ও করবী মান্না (Kaberi Manna)।

আরও পড়ুন-বারাকপুরে ২০০ বেডের কোভিড হাসপাতাল তৈরির উদ্যোগ নিলেন রাজ চক্রবর্তী

সিঙ্গুর থেকে নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়েন বেচারাম মান্না। তিনি আগেবার লড়েছিলেন হরিপাল (Haripal) থেকে। আগেরবার সিঙ্গুর (Singur) থেকে দাঁড়িয়েছিলেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। কিন্তু এবার তৃণমূলের সিদ্ধান্ত মতো অশীতিপরদের প্রার্থী করা হয়নি। বাদ পড়েছিলেন মাস্টারমশাই। অভিমানে দূরে সরে যান তিনি। সিঙ্গুর থেকে বিজেপির হয়ে প্রার্থী হন। সেই জায়গায় সিঙ্গুরে প্রার্থী হন বেচারাম মান্না। আর তাঁর ছেড়ে আসা হরিপাল আসনে প্রার্থী হন তাঁর স্ত্রী করবী মান্না। তৃণমূলে প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত করবী পেশায় চিকিৎসক। দুজনেই জয়লাভ করেন। এরপর শপথগ্রহণ। পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে প্রথমবার স্বামী-স্ত্রী একসঙ্গে শপথ নিলেন। অন্তত বিধানসভার ইতিহাস নখদর্পণে রাখা বিশেষজ্ঞরা সেই পরিসংখ্যানই দিচ্ছেন। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জন্যই এই পরিস্থিতিতে কাজ করার অঙ্গীকার করেন মান্না দম্পতি।

Advt

Related articles

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...