Friday, April 3, 2026

বিজেপির ৭৭ বিধায়কের জন্যই কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে চায় দল

Date:

Share post:

৭৭জন বিধায়ককে (77 MLA of BJP) নিয়ে বিধানসভায় বিরোধী(opposition party of West Bengal assembly) আসনে। বসছে বিজেপি। বিজেপির অভিযোগ বাংলায় ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হচ্ছেন তাদের দলের নেতা-কর্মী সমর্থকরা । তাই বাংলার বিজেপি বিধায়কদের জন্য একটি় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রত্যেক বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যদি কোনও বিধায়ক ব্যক্তিগত নিরাপত্তা নিতে না চান তাহলে নাও নিতে পারেন। বিজেপি সূত্রে অন্তত এমনটাই খবর। সারা বছরই এই নবনির্বাচিত বাংলার বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, যারা সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন তাঁদের প্রায় প্রত্যেককেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আজ অর্থাৎ ১০ মে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। কিন্তু, ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানানো হচ্ছে অন্তত, এই মাসটা যেন সকলকেই নিরাপত্তা দেওয়া হয়। যদিও এক্ষেত্রে কেন্দ্র কী সিদ্ধান্ত নেবে তা এখনো জানা যায়নি।

Advt

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...