Wednesday, March 25, 2026

করোনা টিকায় কর ছাড়ের আর্জি: ১৬ টি টুইটে মমতাকে জবাব নির্মলার

Date:

Share post:

করোনা টিকার (covid vaccine) উপর কর (tax) ছাড়ের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তার জবাবে দফায় দফায় ১৬ টি টুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (nirmala sitaraman) বোঝালেন, কেন কর ছাড়ের আর্জি মানা সম্ভব নয়। নির্মলার যুক্তি, এই কর তুলে নিলে লাভবান হবে ব্যবসায়িক সংস্থাগুলিই। তারা তখন ইচ্ছেমত দাম বাড়ানোর সুযোগ পেয়ে যাবে আর তার ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ব্যখ্যা, করোনা টিকায় ৫ শতাংশ ও ওষুধ ও অক্সিজেনে ১২ শতাংশ কর বসানো জরুরি এই জিনিসগুলির ইচ্ছেমত দামবৃদ্ধি রোখার স্বার্থেই।
কোভিড সরঞ্জাম, টিকা ও ওষুধে কর ছাড়ের আবেদন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠির জবাবে ১৬ টি টুইটের মাধ্যমে কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিজের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিটি তুলে ধরে নির্মলা সীতারামন বিশদভাবে উত্তর দিয়েছেন। ১৬ টি টুইটে নির্মলা যে যুক্তি দিয়েছেন তার নির্যাস, কোভিড পরিস্থিতিতে বহু জিনিসের উপর থেকেই আমদানি শুল্ক ও স্বাস্থ্যসেস তুলে নিয়েছে কেন্দ্র। এমনকি ছাড় দেওয়া হয়েছে জিএসটিতেও। তাঁর ব্যখ্যা, টিকায় ৫ শতাংশ ও ওষুধে ১২ শতাংশ কর বসানো জরুরি এই জিনিসগুলির দাম নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতেই।
1/ Hon. CM of West Bengal @MamataOfficial has written to the Hon @PMOIndia seeking exemption from GST/Customs duty and other duties and taxes on some items and COVID related drugs. My response is given in the following 15 tweets.@ANI @PIB_India @PIBKolkata pic.twitter.com/YmcZVuL7XO
— Nirmala Sitharaman (@nsitharaman) May 9, 2021
গত ৩ মে কেন্দ্রীয় সরকারের তরফে ‘কোভিড ছাড়’ হিসাবে যে সরঞ্জামগুলিতে ছাড় দেওয়া হয়েছে তার একটি তালিকাও নির্মলা পেশ করেছেন। সেখানে লিখেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত ৩ মে সিদ্ধান্ত নিয়ে করোনা ছাড় হিসাবে এই দ্রব্যগুলির উপর থেকে আমদানি শুল্ক ও স্বাস্থ্যসেস তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে জিএসটি-ও রয়েছে। নির্মলা দাবি করেছেন, করোনা চিকিৎসার জন্য বিনামূল্যে বিতরণের যে জিনিসগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলির উপর থেকে আমদানি শুল্ক, জিএসটি তুলে নেওয়া হয়েছে। বিনামূল্যে বিতরণের রেমডিসিভির ওষুধ, ইঞ্জেকশন থেকে শুরু করে মেডিক্যাল অক্সিজেন, অক্সিজেন দেওয়ার যন্ত্র, সবই রয়েছে। নিজের একটি টুইটে নির্মলা লিখেছেন, এই ছাড় উল্লিখিত সমস্ত দ্রব্যের জন্যই প্রযোজ্য, যেগুলি বিনামূল্যে আমদানি করা হচ্ছে বিনামূল্যে বিতরণ করার জন্য। রাজ্য সরকার, কোনও স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে যারাই বিনামূল্যে বিতরণ করতে চাইবে, তারাই ছাড় পাবে। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, করোনা টিকার ক্ষেত্রে ৫ শতাংশ এবং ওষুধ ও অক্সিজেনের ক্ষেত্রে ১২ শতাংশ কর রাখলে এগুলির দাম নিয়ন্ত্রণে থাকবে।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...